DepoFix — ডিস্ট্রিবিউশন ও ডিপোর পুরো হিসাব এক জায়গায়
ডিলারের বাকি, গুদামের স্টক আর এসআরের আদায় — তিনটাই সফটওয়্যার নিজে মিলিয়ে রাখে।
সমস্যাটা চেনা লাগছে?
খাতায় বাকির হিসাব রাখতে গিয়ে কোন ডিলারের কত টাকা বকেয়া, মাস শেষে তা আর মেলে না। গুদামের স্টক আর খাতার স্টকে পার্থক্য থেকেই যায়। এসআর কত বিক্রি করল আর কত টাকা জমা দিল — সেই হিসাব মেলাতে সন্ধ্যা পার হয়ে যায়। DepoFix এই তিনটি হিসাবই নিজে থেকে রাখে।
কী কী পাবেন
প্রত্যেক ডিলারের আলাদা খাতা — কবে কত মাল গেল, কত টাকা এলো, এখন কত বাকি।
কার কত বকেয়া আর কত দিনের পুরনো, এক পর্দায় দেখা যায়।
মাল ঢোকা-বেরোনো প্রতিটা এন্ট্রিতে স্টক নিজে থেকে আপডেট হয়।
কোন এসআর কোন রুটে কত মাল নিল, কত বিক্রি হলো আর কত ফেরত এলো।
অর্ডার থেকেই চালান আর ইনভয়েস তৈরি ও প্রিন্ট।
দিনের বিক্রি, আদায়, বাকি আর স্টকের রিপোর্ট এক ক্লিকে।
কে কোনটা দেখতে ও বদলাতে পারবে, আপনি ঠিক করে দেবেন।
নিয়মিত ব্যাকআপ — কম্পিউটার নষ্ট হলেও হিসাব হারায় না।
কাদের জন্য
যাদের একাধিক ডিলার, এসআর বা গুদাম আছে — DepoFix তাদের জন্যই।
দাম
একটামাত্র সেটআপ ফি + বাৎসরিক সাপোর্ট ও আপডেট
আপনার ব্যবসার আকার অনুযায়ী দাম — ফ্রি কনসালটেশনে জেনে নিন।
ফ্রি কনসালটেশন নিনসাধারণ প্রশ্ন
রংপুরের ডিস্ট্রিবিউটররা ব্যবহার করছেন
রংপুরের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলো প্রতিদিন DepoFix-এ স্টক, বাকি আর ডেলিভারির হিসাব রাখছে। আমাদের টিম সরাসরি ডিপোতে গিয়ে সেটআপ করে দেয় আর স্টাফদের শিখিয়ে আসে।
পুরো গল্পটা পড়ুনফ্রি ডেমো নিন
আপনার ব্যবসার ধরন জানালে আমরা ঠিক যেটা দরকার সেটাই দেখাব।