ডিজিটাল সেবা

ফেসবুক পেজের কাজ — দাম আর কাজ দুটোই আগে থেকে ঠিক

কোন কাজ কতটুকু হবে সেটা আগেই লেখা থাকে, তাই মাস শেষে কথার হেরফের হয় না।

আমরা খোলা মুখে "ডিজিটাল মার্কেটিং" বিক্রি করি না। চারটি নির্দিষ্ট প্যাকেজ আছে — প্রতিটির কাজ, সময় আর দাম আগেই ঠিক করা। যেটা লাগবে সেটাই নিন।

আমাদের প্যাকেজ

ফেসবুক শপ সেটআপ একবারের কাজ
৳6,000–8,000

পেজটাকে দোকানের মতো সাজিয়ে দেওয়া — যাতে কাস্টমার ঢুকেই বুঝতে পারে আপনি কী বেচেন।

যা যা থাকছে
  • পেজের সব তথ্য ঠিক করে সাজানো
  • ফেসবুক শপ ক্যাটালগ চালু করা
  • ১০টি পণ্য ছবি ঠিক করে তোলা
  • অটো-রিপ্লাই সেট করে দেওয়া
  • কভার ছবি তৈরি
  • পিন করা পোস্ট লিখে দেওয়া
পেজ ম্যানেজমেন্ট মাসিক
৳6,000–10,000

প্রতি মাসে নির্দিষ্টসংখ্যক পোস্ট, ইনবক্স-কমেন্টের উত্তর আর মাস শেষে রিপোর্ট।

যা যা থাকছে
  • মাসে ১২টি পোস্ট
  • ইনবক্স ও কমেন্টের উত্তর
  • মাসিক রিপোর্ট
  • বিজ্ঞাপনের খরচ আলাদা — সেটা আপনি সরাসরি ফেসবুককে দেন
বিজনেস পেজ প্রোটেকশন একবারের কাজ
৳3,000

পেজ যাতে হাতছাড়া না হয়, সেই ব্যবস্থা করে দেওয়া। আগে থেকেই — পরে নয়।

যা যা থাকছে
  • টু-ফ্যাক্টর সিকিউরিটি চালু করা
  • ব্যাকআপ কোড তৈরি ও বুঝিয়ে দেওয়া
  • বিজনেস ম্যানেজার ঠিকভাবে সাজানো
  • পুরনো ও অপ্রয়োজনীয় অ্যাডমিন সরানো
  • সব তথ্য লিখিতভাবে আপনাকে দেওয়া
  • স্টাফদের বুঝিয়ে দেওয়া
বিজনেসে AI সেটআপ একবারের কাজ
৳3,000–5,000

আপনার নিজের AI অ্যাকাউন্ট সেট করে দেওয়া আর স্টাফকে ব্যবহার শেখানো।

যা যা থাকছে
  • আপনার নিজের নামে অ্যাকাউন্ট সেট করে দেওয়া
  • বাংলায় পণ্যের বর্ণনা লেখা শেখানো
  • পোস্টের ক্যাপশন তৈরি শেখানো
  • কাস্টমারের উত্তর দ্রুত লেখা শেখানো
  • স্টাফদের হাতে-কলমে ট্রেনিং
তিনটি একসাথে নিলে

ফেসবুক শপ সেটআপ, পেজ ম্যানেজমেন্টের প্রথম মাস আর পেজ প্রোটেকশন — তিনটি একসাথে ৳12,000।

পেজ ম্যানেজমেন্ট দ্বিতীয় মাস থেকে আলাদা মাসিক হিসাবে চলে।

ফ্রি কনসালটেশন নিন

সবচেয়ে ছোট কাজও ৳2,500 থেকে শুরু। প্রতি পোস্ট বা প্রতি অর্ডার হিসেবে আমরা কাজ করি না — তাতে কাজের মান রাখা যায় না।

আমরা কী কথা দিই, আর কী দিই না

যা আমরা কথা দিই
  • নির্ধারিত সংখ্যক পোস্ট প্রকাশ করা হবে
  • ইনবক্স ও কমেন্টের উত্তর নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া হবে
  • মাস শেষে রিপোর্ট আপনার হাতে যাবে
  • কাজ শুরুর আগেই কী কী হবে লিখিতভাবে ঠিক হবে
যা আমরা কথা দিই না
  • কত অর্ডার আসবে বা কত বিক্রি হবে — এটা কেউ কথা দিতে পারে না, আমরাও না
  • বিক্রির ভাগ বা কমিশনের ভিত্তিতে কাজ করি না
  • কাস্টমারের টাকা আমাদের অ্যাকাউন্টে নিই না — COD-র টাকা সরাসরি আপনার কাছেই যায়

পোস্ট আর উত্তর আমাদের হাতে, তাই সেটা কথা দিই। বিক্রি বাজারের হাতে, তাই সেটা দিই না। যিনি বিক্রির কথা শুনে টাকা দেন, তিনি দ্বিতীয় মাসে আর দেন না — আর রংপুরে সেই কথা পুরো বাজারে ছড়ায়।

পেজ প্রোটেকশন মানে কী, আর কী নয়

আমাদের প্রোটেকশন প্যাকেজ পুরোপুরি আগাম ব্যবস্থা — টু-ফ্যাক্টর, অ্যাডমিন রোল, ব্যাকআপ কোড আর স্টাফ ট্রেনিং। পেজ হারিয়ে গেলে ফিরিয়ে আনা, ব্যান খোলা, ভেরিফিকেশন বা কারও পেজ রিপোর্ট করা — এসব আমরা করি না এবং করতে পারি বলেও দাবি করি না। যারা এসব করার কথা বলে, তাদের থেকে সাবধান থাকবেন।

AI প্যাকেজ সম্পর্কে

আমরা কোনো অ্যাকাউন্ট ভাড়া বা শেয়ার দিই না। আপনার নিজের নামে অ্যাকাউন্ট খোলা হয়, আপনি সরাসরি তাদেরকেই টাকা দেন। আমরা শুধু সেটআপ করে দিই আর ব্যবহার শিখিয়ে দিই।

রংপুরের মৌসুমি কাজ

এখানকার দুটো ব্যবসা অনলাইনে এখনো ঠিকমতো নেই — অথচ দুটোরই দেশজুড়ে চাহিদা আছে।

হাড়িভাঙা আম বিক্রির প্রস্তুতি এপ্রিল–মে, ডেলিভারি জুন–জুলাই

মৌসুম শুরুর আগেই পেজ, ক্যাটালগ আর অর্ডার নেওয়ার ব্যবস্থা তৈরি করে রাখতে হয়। মৌসুম এসে গেলে আর সময় থাকে না। আমরা আগেভাগে পুরো ব্যবস্থাটা দাঁড় করিয়ে দিই।

শতরঞ্জি সারা বছর

রংপুরের শতরঞ্জির দেশে-বিদেশে চাহিদা আছে, কিন্তু অনলাইনে ছবি আর বর্ণনা ঠিকমতো নেই। ভালো ছবি, মাপ-সহ বর্ণনা আর ক্যাটালগ থাকলেই অর্ডার আসা সহজ হয়।

কোন প্যাকেজটা আপনার লাগবে?

পেজের লিংকটা পাঠান — আমরা দেখে বলে দেব কোনটা দরকার আর কোনটা দরকার নেই।

আপনার তথ্য গোপন থাকবে — আমরা কারও সাথে শেয়ার করি না।

মেসেজটি পাঠানো যায়নি। সরাসরি কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন — আমরা আছি।

+880 1745-032539 হোয়াটসঅ্যাপে কথা বলুন
হোয়াটসঅ্যাপে মেসেজ দিন
স্ক্রল