রংপুরের সফটওয়্যার কোম্পানি
আমাদের টিম রংপুরেই থাকে — ফোনে নয়, সরাসরি আপনার প্রতিষ্ঠানে গিয়ে কাজ করে।
রংপুরে আমরা কেন আলাদা
রংপুরের ব্যবসা রংপুর থেকেই বোঝা যায়। ধানের মৌসুমে চালকলের হিসাব কেমন হয়, ডিপোর এসআর কোন রুটে যায়, হিমাগারে কার লট কোথায় — এসব ঢাকায় বসে বোঝা কঠিন। আমাদের অফিস আর টিম রংপুরেই, তাই সেটআপের দিন আমরা আপনার প্রতিষ্ঠানে এসে বসি, আর সমস্যা হলে সেদিনই চলে আসতে পারি।
রংপুরে যাদের সাথে আমরা কাজ করি
ডিলারের বাকি, এসআরের আদায় আর গুদামের স্টক এক জায়গায়।
ধান-চালের ক্রয়-বিক্রয়, ওজন স্লিপ আর কৃষকের লেজার।
লট আর মালিকভিত্তিক স্টক, দাদন আর ভাড়ার হিসাব।
রুম বুকিং, চেক-ইন আর দিনের কালেকশন এক পর্দায়।
বিক্রি, স্টক আর বাকির হিসাব — খাতার বদলে সফটওয়্যারে।
অর্ডার, কুরিয়ার আর COD আদায়ের পুরো হিসাব।
আমরা সরাসরি আপনার প্রতিষ্ঠানে যাই
রংপুর জেলার এই এলাকাগুলোতে আমাদের টিম নিজে গিয়ে সেটআপ, ট্রেনিং আর সাপোর্ট দেয়।
রংপুরে আমাদের কাজ
রংপুরের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান প্রতিদিন DepoFix-এ স্টক, বাকি আর ডেলিভারির হিসাব রাখছে।
সেটআপের দিন আমাদের টিম প্রতিষ্ঠানে গিয়ে বসে স্টাফদের হাতে-কলমে শিখিয়ে আসে — শুধু ভিডিও কল নয়।
সমস্যা হলে অফিস সময়ে জানালে একই দিনে দেখা হয়, আর দরকার হলে আমরা সরাসরি চলে আসি।
রংপুরের ব্যবসার জন্য যেসব সফটওয়্যার
রংপুরে আছেন? সরাসরি চলে আসুন
অফিসে আসতে পারেন, বা বললে আমরাই আপনার দোকান বা ডিপোতে চলে আসব। প্রথম বসাটা সম্পূর্ণ ফ্রি।