FB-Ecommerce — অর্ডার তো আসছে, কিন্তু মাস শেষে লাভ কত, সেটা জানেন?
ইনবক্সের অর্ডার, কুরিয়ারের চার্জ, COD আদায় আর রিটার্ন — পেজের পেছনের হিসাবটা এক জায়গায়।
সমস্যাটা চেনা লাগছে?
ইনবক্স আর কমেন্টে অর্ডার আসে, খাতায় লিখে কুরিয়ারে দিয়ে দেন। কিন্তু কোন পার্সেল ফেরত এলো, কোন COD-এর টাকা এখনো আসেনি আর কুরিয়ারের চার্জে কত গেল — সেই হিসাব কেউ রাখে না। মাস শেষে বিক্রি বড় দেখায়, হাতে টাকা থাকে না। এখানেই লাভটা হারায়, আর FB-Ecommerce ঠিক এই জায়গাটাই ধরে।
কী কী পাবেন
মেসেঞ্জার আর কমেন্ট থেকে আসা অর্ডার এক তালিকায় জমা হয়, কোনোটা বাদ পড়ে না।
Steadfast, RedX আর Pathao-তে সরাসরি অর্ডার পাঠানো আর কনসাইনমেন্ট নম্বর রাখা।
কোন পার্সেল রাস্তায়, কোনটা ডেলিভারি হয়েছে আর কোনটা ফেরত আসছে।
কুরিয়ার কত টাকা পাঠাল আর কত পাওনা বাকি — মিলিয়ে রাখে।
ফেরত আসা পার্সেল, তার কারণ আর তাতে কত লস — সব লেখা থাকে।
অর্ডার হলেই স্টক কমে, রিটার্ন এলে আবার যোগ হয়।
কে আগে অর্ডার নিয়েছে, কে বারবার ফেরত দেয় — অর্ডার নেওয়ার আগেই দেখা যায়।
কুরিয়ার চার্জ আর রিটার্নের লস বাদ দিয়ে মাস শেষে সত্যিকারের লাভ।
কাদের জন্য
যাদের মাসে অনেকগুলো COD পার্সেল যায় আর রিটার্নের হিসাব রাখা কঠিন হয়ে গেছে।
দাম
একটামাত্র সেটআপ ফি + বাৎসরিক সাপোর্ট ও আপডেট
আপনার ব্যবসার আকার অনুযায়ী দাম — ফ্রি কনসালটেশনে জেনে নিন।
ফ্রি কনসালটেশন নিনসাধারণ প্রশ্ন
ফেসবুক বিক্রেতাদের জন্য
আমরা স্টোরফ্রন্ট বানাই না — আপনার পেজ যেভাবে চলছে সেভাবেই চলবে। আমরা পেজের পেছনের হিসাবটা ঠিক করি, যেখানে টাকাটা আসলে হারায়।
রংপুর অফিসফ্রি ডেমো নিন
আপনার ব্যবসার ধরন জানালে আমরা ঠিক যেটা দরকার সেটাই দেখাব।